অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-২৯ ২০:১৬:০৮ || আপডেট: ২০১৮-০৯-২৯ ২০:১৮:১৩
বোয়ালখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ইসমত ফারজানা। তিনি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দেওয়ান বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার এ প্রাপ্তিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে বাছাই কমিটির মাধ্যমে জেলা পর্যায়ে ইসমত সুলতানাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়। গত ২০ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়। এর আগে ইসমত সুলতানা উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি ২০০৩ সালে সহকারি শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০১৩ সালে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে প্রধান শিক্ষক হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ইসমত ফারজান উপজেলার পশ্চিম কধুরখীল গ্রামের মুহাম্মদ নুরুল ইসলাম শিকদারের মেয়ে ও চরণদ্বীপের মুহাম্মদ গোফরান উদ্দীনের সহধর্মিনী। ইসমত সুলতানা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে ও শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় তৈরি করার চেষ্টা করছি। এ পেশায় এতোদূর আসার পেছনে পরিবার ও সকলের সহযোগিতা পেয়ে আসছি। এদিকে তার এহেন প্রাপ্তিতে বোয়ালখালী উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।