প্রকাশ: ২০১৮-০৯-২৯ ০০:২৮:৩৬ || আপডেট: ২০১৮-০৯-২৯ ০০:২৮:৩৬
রাঙ্গুনিয়ায় প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে রাঙ্গুনিয়া আওয়ামীলীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী র্যালি,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সৈয়দবাড়ি ওয়ার্ড যুবলীগের আয়োজনে থানা সদরের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। পৌর যুবলীগ সদস্য মাহাবুবুল আলম সিকদারের সভাপতিত্বে ও সৈয়দবাড়ি বঙ্গবন্ধু ক্রীড়া পরিষদের সভাপতি এসএম সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সাজিবুল ইসলাম সাজু সিকদার। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, আরমান তালুকদার, সদস্য ওমর রাশেদ, হাসান সিকদার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পাভেল তালুকদার। বক্তব্য রাখেন সৈয়দবাড়ি বঙ্গবন্ধু ক্রীড়া পরিষদের সহসভাপতি সোহেল তালুকদার, মো. নাছের, যুবলীগ নেতা মো. লোকমান, দিদারুল আলম, সুজন চক্রবর্তী, ছাত্রলীগ নেতা শাহেদুল ইসলাম একান্ত, শাহনেওয়াজ সেজান সিকদার, ফায়জুল ইসলাম অমি, মনছুর আবদুল্লাহ, প্রীতম মুৎসুদ্দী, মো. আজগর, মো. তৌহিদুল ইসলাম কলিন, মো. রোকন, মো. তারেক, মো. পায়েল, সুরাজ বড়–য়া, বিকাশ বড়–য়া, শাকিল বড়–য়া, অন্তর বড়–য়া, সুকান্ত বড়–য়া, ঋত্বিক বড়–য়া, মিথুন বড়–য়া প্রমুখ। এর আগে কেক্ কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।