অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-২৯ ২১:০২:১১ || আপডেট: ২০১৮-০৯-২৯ ২১:০২:১১
অধীর বড়ুয়া, বোয়ালখালী:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনের আশা আকাংখার প্রতিফলন হবে। স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিকে আগামী সংসদ নির্বাচনে ক্ষমতার মসনদে বসাতে হবে। যাতে অসম্প্রদায়িকতা ধর্মীয় চেতনা, সংখ্যালগু ও নিরাপত্তা সর্বোপরি মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত হয়।সুফিবাদের চেতনা লালন উদার প্রগতিশীল সমাজ বিনির্মাণে সুন্নিয়তের প্রতিনিধিত্বকে আগামী সংসদ নির্বাচনে জয় যুক্ত করতে হবে।
২৯ শে সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক নেতৃবৃন্দের সম্মানে প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এম.এ. মতিন এ কথা বলেন ।
বোয়ালখালী ছাত্রসেনার প্রতিষ্টাতা সভাপতি জনাব নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্টিত বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিনিয়র যুগ্ম-মহাসচিব জননেতা স,উ,ম আবদুস সামাদ,প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নত ওয়াল জামায়াতের সমন্বয় কমিটির সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার , সমাবেশ উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ মুফতি আহমদ হোসেন আলকাদেরী ।
অধ্যাপক আবুল মনসুর দৌলতী ও মোহাম্মদ আখতার হোসাইন তালুকদার এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক ছাত্রসেনার পক্ষে জনাব জসীম উদ্দীন তৈয়্যবী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব শেখ সালাউদ্দীন,অধ্যাপক আবুল মহসিন, এডভোকেট শফিউল আলম, বিশিষ্ট ব্যাংকার নাজিম উদ্দীন, অধ্যাপক আবদুল হালিম,এস.এম. মমতাজুল ইসলাম, সাইফু ইসলাম,এডভোকেট জয়নাল আবেদীন, কাজী মোহাম্মদ কুতুব উদ্দীন, মোহাম্মদ ইউছুপ মিয়া, মোহাম্মদ নসির উদ্দীন,মোহাম্মদ মহিউদ্দিন সিকদার,অধ্যক্ষ আল্লামা শোয়াব রেজা, মোহাম্মদ শাহ আলম,মৌলানা মহিউদ্দীন,মৌলানা জসিম উদ্দীন,মৌলানা এস.এম.ফখর উদ্দীন,কাজী মাওলানা আবদুল জলিল,কাজী মিজানুল কাদের,অধ্যাপক সালাউদ্দীন, শাহাদাৎ হোসেন,আলহাজ্ব আলম খান,ছাত্রনেতা শাহাব উদ্দীন,আবদুল্লাহ্ আল মামুন,নুরুল আজিম সুরাত,এস. কে. জাহাঙ্গীর, মামুন উদ্দীন মেম্বার, মোবারক হোসেন, হাফেজ মুহাম্মদ সাইফুদ্দিন প্রমূখ।