প্রকাশ: ২০১৮-০৯-২৯ ২০:৫৫:৩৬ || আপডেট: ২০১৮-০৯-২৯ ২০:৫৫:৩৬
বীর কন্ঠ ডেস্ক :
পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে সবার অগোচরে খাবারে বিষ মিশিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে লোহাগাড়া উপজেলার আধুনগর পেঠানের পাড়া এলাকার আবু তৈয়বের স্ত্রী নুরজাহান(৩০) নামের এক গৃহবধু।
আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আত্মহত্যার চেষ্টা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, তার ১০ মাসের শিশু সন্তান হাফছা ও নাদিমা(৩) বছরের কন্যা সন্তানদের সাথে নিয়ে খাবারে বিষ মিশায়।
পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দেখতে পেয়ে আহতবস্থায় উপজেলা ঘটনারদিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসার অবনতি হলে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই অজয় শীল সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন।
নুরজাহানের শ্বশুর আবুল কাসেম সাংবাদিকদের জানান, দুপুরে তার পুত্রবধুকে খাবার খাওয়ার জন্য বললে খাবার না খেয়ে বসে থাকে। পরে সবার অগোচরে খাবার খেতে যায়। সেখানে পড়ে থাকাবস্থায় দেখতে পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। কেন আত্মহত্যার চেষ্টা করেছে তিনি জানেন না বলে জানান।
গৃহবধু নুরজাহান কুমিল্লার মেয়ে ও ৩ সন্তানের জননী। প্রেম করে তাদের বিয়ে হয়েছিল বলেও জানা যায়।