চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশ: ২০১৮-০৯-২৯ ০১:১০:৩৭ || আপডেট: ২০১৮-০৯-২৯ ০১:১০:৩৭

 

লোহাগাড়া অফিস:

লোহাগাড়া উপজেলায় ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন পালন করেছে উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দক্ষিণজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক আজিজুর রহমান।

রমিজ সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্ব আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়ে আছে। তার হাত ধরে আজ দেশ উন্নয়ণের মহাসড়কে এগিয়ে যাচ্চে বাংলাদেশ। দিন দিন শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে পেতে সকল নেতা কর্মীকে নৌকায় মার্কায় ভোট পেতে কাজ করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশুকিশোরমেলা চট্টগ্রাম দক্ষিণের সহ সভাপতি জসিম উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্মসাধারণ সম্পাদক মামুন অর রশিদ, বঙ্গবন্ধুর শিশু কিশোর মেলার যুগ্মসাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আমিরাবাদ ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিমুল হক, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা লোহাগাড়া উপজেলার সাধারণ সম্পাদক বেলাল এ হাবিব, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগনেতা, জাকারিয়া তালুকদার , শাকিব,জোবাইর, মোরশেদ, জাহেদ, মিনহাজ,শাহাদাত,মহিউদ্দিন, আরমান প্রমুখ। আলোচনা শেষে শেখহাসিনার মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। খবর প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *