নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-২৯ ২১:১৭:৩৬ || আপডেট: ২০১৮-০৯-২৯ ২১:১৭:৩৬
বিশ্বশান্তির অগ্রদূত, গণতন্ত্রের মানসকন্যা, মাদার অফ হিউম্যানিটি, বঙ্গবন্ধু তনয়া প্র্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে মোহরা এ ইউনিট আওয়ামীলীগের উদ্যোগে গতকাল গরীব দুস্থদের মাঝে বস্ত্র বিতরন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।
এসময় সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম সমবেতদের উদ্দেশ্যে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিসত্তার আলোকবর্তিকা ও বাঙালী জাতির জন্য আর্শিবাদ। তার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ।’ দৃঢ়চেতা মানসিকতার ও মানবিক গুনাবলি শেখ হাসিনাকে বিশ্ব নেতার আসনে অধিষ্ঠিত করেছে। তিনি বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক এবং ভরসার শেষ আশ্রয়স্থল।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সৈয়দ নজরুল ইসলাম, এ ইউনিট আওয়ামীলীগের সভাপতি আজম খান, সাধারন সম্পাদক এরশাদ আলম বিটুসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।