চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আনোয়ারায় বিবাহ অনুষ্ঠানে চিংড়ী মাছ না পাওয়ায় বরের খারাপ আচরণ, বিবাহ বিচ্ছেদ

প্রকাশ: ২০১৮-০৯-৩০ ১৫:২১:২৫ || আপডেট: ২০১৮-০৯-৩০ ১৫:২১:২৫

আনোয়ারায় বিয়ের অনুষ্ঠানে চিংড়িমাছ না পাওয়াকে কেন্দ্র করে বরের খারাপ আচরণ, বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বটতলী বাজারের আলভী ম্যারেজ গার্ডেনে এই ঘটনা ঘটে।বরের বাড়ী খুরুস্কুল ও কনের বাড়ী জুঁইদন্ডী বলে জানা গেছে।

জানা যায়- বিবাহ অনুষ্ঠানে বরকে চিংড়ি মাছ না দেওয়ায় বর ক্ষীপ্ত হয়ে টেবিল উল্টে দেয়। এই সময় কনে পক্ষের লোক শান্ত হতে বললে বর আরও খারাপ আচরণ করে। এক পর্যায়ে দুই পক্ষে তূমুল কথা কাটাকাটি হয়, বর বিবাহ বিচ্ছেদ করে দেয়। বর ও তার আত্মীয়স্বজন পালিয়ে চলে যেতে চাইলে কনের পক্ষ তাদেরকে আটকিয়ে রাখে। এই সময়- আনোয়ারা থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিকে আনে। দুই পক্ষকে নিয়ে পুলিশ সমযোতায় আনতে চাইলে কনের বাবা বরকে মেয়ে তুলে দিতে আপত্তি জানায়। আর দুই পক্ষে মিলামিল হয়নি। পুলিশ তিন চারদিনের মধ্যে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার নিয়ে দুই পক্ষকে সালিশি বৈঠকের মাধ্যমে মিমাংসা করতে বলেন।

এই সময় কনের বাবা বলেন- সামান্য চিংড়ি মাছের জন্য যে ছেলে বিয়ের আসরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সে ভবিষ্যতে আমার মেয়েকে অত্যাচার করবেনা গ্যারান্টি কী।

এর পরের দিন শুক্রবার কনের বাবা থেকে জানতে চাইলে তিনি বলেন- আমরা গ্রামে সালিশি বৈঠকের মাধ্যমে একটা মিমাংশা আনতে চেষ্টা করছি।

আনোয়ারা থানা পুলিশ তদন্ত অফিসার মাহমুব মিল্কী জানায়- ঘটনা সত্য, এই নিয়ে থানায় কোনো মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *