শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-৩০ ১৯:৫১:৫৬ || আপডেট: ২০১৮-০৯-৩০ ১৯:৫১:৫৬
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরী’র বিরুদ্ধে শারীরিক নির্যাতনে স্ত্রী “মাধবী রাণী রায়” পিংকী চৌধুরী (২৫) কে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার ২৯ সেপ্টেম্বর রাতে গুইমারা উপজেলা সদরের দার্জিলিং টিলা এলাকায় এ ঘটনা ঘঠেছে। নিহত গৃহবধু পিংকী চৌধুরী গুইমারার দার্জিলিং টিলার বাসিন্দা। ঘটনার পর থেকেই সাগর চৌধুরী পলাতক রয়েছে। সাগর চৌধুরী গুইমারার দার্জিলিং টিলার নিরঞ্জন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরী’র সাথে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রায় বছর খানেক আগে সামাজিক ভাবে সাগর চৌধুরীর সঙ্গে। ফেনীর ফুলগাজী নতুন মনসির হাট সতেসপুরের স্বপন কুমার রায়ের মেয়ে মাধবী রাণী রায় “পিংকী” (২৫) এর বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই সাগর নানা অজুহাতে পিংকীর ওপর শারিরীক নির্যাতন চালাতেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকও হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে কথা কাটাকাটির জের ধরে পিংকীকে মারধর করেন সাগর। ঘটনার পরপরই স্থানীয়রা রাত আনুমানিক ৯টার দিকে গৃহবধু পিংকী চৌধুরীকে গুরুত্বর আহত অস্থায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোঃ আনিসুল হক জানান, রাত ৯টার দিকে একজন নারীসহ ৪/৫ জন লোক পিংকীকে হাসপাতালে রেখে চলে যান। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের হাত, মুখ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরী পলাতক রয়েছে।
খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান জানান, নিহত গৃহবধু পিংকী চৌধুরী গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরী স্ত্রী। তবে সে কীভাবে মারা গেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।