প্রকাশ: ২০১৮-০৯-৩০ ১৪:৫৩:৩০ || আপডেট: ২০১৮-০৯-৩০ ১৪:৫৪:০২
কক্সবাজারের টেকনাফে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে ছোট ভাই ইসমাইলকে দা দিয়ে কুপিয়ে খুন করেছেন বড় ভাই ফরিদ। রোববার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের জাহালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদের স্ত্রী নূর আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসমাইল জাহালিয়াপাড়ার মৃত নজির আহমদের ছেলে।
পুলিশ জানায়, বড় ভাই ফরিদের স্ত্রী আয়েশার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যায় ছোট ভাই ইসমাইল। দীর্ঘদিন ধরে এ কারণে পরিবারে বেশ অশান্তি চলছিলো। এ ঘটনার জের ধরে ভোরে ঘুমন্ত অবস্থায় ইসমাইলকে দা দিয়ে কুপিয়ে খুন করে ফরিদ। ঘটনার পরেই ফরিদ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, ছোট ভাইকে হত্যা করে বড় ভাই ফরিদ পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা চলছে। তবে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।