চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৯-৩০ ১৪:৩৫:২১ || আপডেট: ২০১৮-০৯-৩০ ১৪:৩৫:২১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশালী এলাকা থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে বাইশারী ইউনিয়নের থ্রি-স্টার রাবার বাগান এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে তিনটি একনলা বন্দুক, একটি কাটা বন্দুক ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-বাইশারী এলাকার মোহাম্মদ আনোয়ার ওরফে আনাইয়্যা ডাকাত (৩৬), হামিদুর রহমান (২৫) ও বাপ্পি (২৩)। স্থানীয়রা মরদেহগুলো শনাক্ত করেছেন।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার জানান, ওই তিনজনই ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। রাবার বাগান দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে তারা নিহত হয়েছেন।

পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয়রা রাবার বাগান এলাকায় মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের দাবি, কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন আনাইয়্যা ডাকাত ও তার লোকজন। তাকে ধরার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে অভিযানও চালিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *