চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

নিরাপদ সড়কের দাবিতে কাজেম আলী স্কুল এন্ড কলেজে মানববন্ধন

প্রকাশ: ২০১৮-০৯-৩০ ১৯:৫৩:৪১ || আপডেট: ২০১৮-০৯-৩০ ১৯:৫৩:৪১

শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের পরও দেশে নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়া এবং ক্রমাগত সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় গতকাল রোববার নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ এক কিলোমিটার মানববন্ধন করে। প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুকের নেতৃত্বে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করে। অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় নিরাপদ সড়কের দাবিতে বক্তব্য রাখেন দাতা সদস্য মোহাম্মদ সেকান্দর, অভিভাবক সদস্য আয়ুব আলী চৌধুরী, মুজিবুর রহমানসহ প্রভাষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রতিষ্ঠানের সভাপতি বলেন, শিক্ষার্থীরা যতই আন্দোলন করে সড়কে মৃত্যুর হার ততই বাড়ছে। গত শনিবার একাত্তর টিভির নিরাপরাধ কর্মকর্তাকে মোটর সাইকেল চাপা দিয়ে খুন করেছে এক বাস চালক, এ ছাড়া প্রতিদিনই সড়কে ঝরছে তাজা প্রাণ।ফিটনেসবিহীন গাড়ি আর লাইসেন্সবিহীন চালকরা এখনো দাপটের সাথে সড়কে বিচরণ করছে অথচ ট্রাফিক বিভাগ কিছুই করতে পারছে না। তাই দ্রুত নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের পদক্ষেপ যেমন জরুরি তেমনি বাস চালক ও মালিকদের ভেতর দায়িত্বজ্ঞান ও সচেতনতা তৈরিও আবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *