চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই পাকা স্থাপনা উচ্ছেদ, ৪ অটোরিক্সাকে জরিমানা

প্রকাশ: ২০১৮-০৯-৩০ ১৯:৫৯:১৩ || আপডেট: ২০১৮-০৯-৩০ ১৯:৫৯:১৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে নির্মানাধীন অবৈধ দুটি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় ৪ টি সিএনজি চালিত অটোরিক্সাকে ৭ শত টাকা জরিমানা করা হয়। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের ইছাখালী মুহাম্মদপুর ও গোডাউন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) পূর্বিতা চাকমা ও থানা পুলিশ। 

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ অবৈধভাবে সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মানের অভিযোগে অভিযান চালিয়ে দুটি স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। পরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চলাচল করা ৪ টি সিএনজিচালিত অটোরিক্সাকে মোটরযান অধ্যাদেশ আইনে জরিমানা করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ মোটরযান  বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে। ”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *