চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশ: ২০১৮-১০-০১ ২০:০১:৩৭ || আপডেট: ২০১৮-১০-০১ ২০:০১:৩৭

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম কেক কেটে চ্যানেল আই’র জন্মদিন উদযাপনের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

চ্যানেল আই’র বান্দরবান জেলা প্রতিনিধি এস.এম.ইসমাইল হাসান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আগামীতে চ্যানেল আই সকলের সহযোগিতায় বান্দরবানের সমস্যা, সম্ভাবনা এবং নানাবিধ বিষয় জাতির সামনে উপস্থাপনে দৃঢ় সংকল্পবদ্ধ থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *