চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

সাহিত্যবিশারদ বাঙালীর সাহিত্য সম্ভারকে সমৃদ্ধ করেছে: প্রফেসর আবু জাফর

প্রকাশ: ২০১৮-১০-০১ ২১:৩৯:৫৯ || আপডেট: ২০১৮-১০-০১ ২১:৩৯:৫৯

জাতীয় শিশু কিশোর সংগঠন শাপলা কুঁড়ির আসর পটিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে দেশ বরণ্য সাহিত্যক, সাংবাদিক ও পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ এর ৬৫তম মৃত্যু বার্ষিকী সুচক্রদন্ডীস্থ সাহিত্যে বিশারদ বাসভবনে ৩০ সেপ্টেম্বর শাপলা কুঁড়ি আসর পটিয়া উপজেলার সভাপতি আবদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর, বিশেষ অতিথি ছিলেন পুঁথি গবেষক ইছাহাক চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়া, দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের সভাপতি মো. আইয়ুব বাবুল, পটিয়া পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রকৌশলী রূপক সেন, জেলা আসরের সহ সভাপতি কামরুল হাসান বাবু, রশিদাবাদ শাপলা কুঁড়ির আসর উপদেষ্টা আরশাদ ইকবাল সাবু, মঞ্জুর মোর্শেদ চৌধুরী, মোহাম্মদ আলী, জাহেদুল পাশা, মো. শহিদুল আলম। বক্তব্য রাখেন বি.এম নাজিম উদ্দিন, শোভনদন্ডী শাপলা কুঁড়ির আসরের সংঠক মো. মহিউদ্দিন, মো. আরাফাত,  শাহাদাৎ হোসেন, সুরাজ মির্জা, ফয়সল, ইমরান, পরিচালনা করেন জে.এ রুবেল। অনুষ্ঠান শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জন ছাত্র-ছাত্রীদেরকে পুরষ্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *