চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

কর্ণফুলীতে খেলতে গিয়ে ট্রাকের ধাক্কায়  শিশু নিহত

প্রকাশ: ২০১৮-১০-০২ ২১:৪৭:২০ || আপডেট: ২০১৮-১০-০২ ২১:৪৭:২০

 

রাস্তায় খেলা করার সময় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে ট্রাক চাপায় সায়েম (৪) নামের এক শিশু মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ডায়মমন্ড সিমেন্ট ফ্যাক্টরীর সামনে লবণ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় শিশুটি মারা গেছে। সে ভোলা জেলার মো. ইসমাইলের পুত্র। শিশুটির পিতা ইসমাইল দীর্ঘদিন ধরে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, প্রতিদিনের মত শিশুরা উপজেলার কর্ণফুলী এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরীর পাশে খেলাধুলা খেলছিল। ওই এলাকায় লবণ বোঝাই ট্রাক (চট্টমেট্রো ড-১১-০৯৫৯) খালি করে পিছনে যাওয়ার সময় ট্রাক চাপায় সায়েম ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে কর্ণফুলী থানার উপ-পরিদর্শক নুরুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রাকটি আটক করেন। তবে গাড়ি চালককে আটক করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *