চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

প্রকাশ: ২০১৮-১০-০২ ২৩:০৩:৩০ || আপডেট: ২০১৮-১০-০২ ২৩:০৩:৩০

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা পুলিশের হেফাজতে সাইফুল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।২ অক্টোবর, মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এ ঘটনা ঘটে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা। পুলিশ তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে থানা হাজতে নিয়ে আসে।

সেখানে সে গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

অবশ্য ওসি নিহত যুবকের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওই যুবকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে রাখা আছে।

হাসপাতাল রেজিস্ট্রার সূত্রে যুবকের নাম সাইফুল বলে জানা যায়। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত যুবকের পরিবারের কেউ চমেক হাসপাতালেও আসেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *