এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০২ ২২:০০:১৩ || আপডেট: ২০১৮-১০-০২ ২২:০০:১৩
চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বাস ষ্টেশনে গত ১৪ সেপ্টেম্বর সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে চন্দনাইশ উপজেলা পরিষদের পক্ষ থেকে ১ অক্টোবর দুপুরে দোহাজারী পৌরসভা চত্ত্বরে নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক আ.ন.ম বদরুদ্দোজা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম মৃধা,উপ-সহকারী আবদুল হামিদ মিয়া, লাইসেন্স পরিদর্শক বিধান বড়–য়া, সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী, সাবেক ইউপি সদস্য শাহা আলম, জামাল উদ্দীন প্রমুখ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২টি দোকানের মধ্যে (আংশিক) ৬জনকে ৫ হাজার টাকা ও পুরোপুরি ক্ষতিগ্রস্থ ৬ জনকে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।