চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

ধোপাছড়ি ইউপি চেয়ারম্যানকে ধোপাছড়িবাসীর পক্ষ থেকে বিশাল গণসংবর্ধনা

প্রকাশ: ২০১৮-১০-০২ ২১:৫১:৩৮ || আপডেট: ২০১৮-১০-০২ ২১:৫১:৩৮

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ১০নং ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সদ্য কারামুক্ত এম মোরশেদুল আলমকে ধোপাছড়ি ইউনিয়নের আ’লীগ, অঙ্গ সংগঠন, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ ও ধোপাছড়ির সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে ২ অক্টোবর বিকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। গণসংবর্ধনা উপলক্ষে এক আলোচনাসভা ধোপাছড়ি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মাষ্টার আইয়ুব আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ধোপাছাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুচ ছালাম, সাধারণ সম্পাদক দুলাল কান্তি দেব, পুরানগড় ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহবায়ক আতাউর ইসলাম, আ’লীগ নেতা আবদুল মোনাফ, ইউপি সদস্য যথাক্রমে- আবু রাশেদ, বিকাশ বড়–য়া, কবির আহমদ, আবদুর রহমান, এম জয়নাল আবেদীন, সাবেক মেম্বার আবদুল নুর, ধোপাছড়ি যুবলীগ নেতা আবদুল করিম, উপজেলা যুবলীগ নেতা তমিজ উদ্দীন, সেলিম, আবু বক্কর, ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম, ধোপাছড়ির শ্রমিকলীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি চেয়ারম্যান এম মোরশেদুল আলম বলেন, বাংলাদেশে কোন জনপ্রতিনিধি সরাসরি হত্যাকান্ডে উপস্থিত থেকে হত্যা করেছে এমন কোন নজির আছে কিনা তার জানা নেই। কিন্তু প্রতিপক্ষ নির্বাচনে ভোটে হেরে গিয়ে এবং আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপির বদৌলতে ধোপাছড়িতে ব্যাপক উন্নয়ন দেখে হিংসা পরায়ন হয়ে একটি হত্যাকান্ডের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে ধোপাছড়ির উন্নয়ন ব্যাহত ও জনগণের সেবা থেকে দুরে রাখতে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আসামী করায় তিনি নিন্দা প্রকাশ করেন। তিনিও কোখা হত্যার সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনকে যতœবান হয়ে প্রকৃত খুনিদের বিচার করার দাবী জানান । এছাড়া তিনি আরো বলেন, ধোপাছড়ির জনগন ভোট দিয়ে চেয়ারম্যান করেছেন ধোপাছড়ির ভাগ্য উন্নয়ন ও তাদের সুখে দুখে পাশে থাকার জন্য। যতদিন বাঁচবেন তিনি জনগণের সেবা করে বেঁছে থাকতে চান। এসময় বক্তরাও বলেন, খোকা হত্যার সুষ্ঠু বিচার হোক তারা চান। কিন্তু মিথ্যা মামলায় জড়িয়ে একজন জনপ্রতিনিধিকে জনগণের কাছ থেকে দুরে রাখার জন্য হত্যাকান্ডের আসামী করা এটি নিন্দনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *