চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে রামু, উখিয়া, পটিয়া ট্র্যাজেডির ৬ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রার্থণা সভা অনুষ্টিত

প্রকাশ: ২০১৮-১০-০২ ২২:৫৪:৪৭ || আপডেট: ২০১৮-১০-০২ ২২:৫৪:৪৭

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে বাংলাদেশ মাইনোরেটি বুড্ডিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে ২০১২ সালের ২৯ সেপ্টেস্বর রামু, উখিয়া, পটিয়ায় বৌদ্ধ মন্দির ও বসতবাড়ীতে দুষ্কৃতি কারীদের হামলার ৬ বছর পূর্তি উপলক্ষে অালোচনা ও বিশেষ প্রাথর্না সভা  ২ অক্টোবর পৌরসভার কধুরখীল মারজিন বিহার প্রাঙ্গনে অনুষ্টিত হয়। এসোসিয়েশনের চেয়ারম্যান ভদন্ত দীপানন্দ স্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত এসভা উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক দেবপ্রিয় বড়ুয়া।

প্রবীন উপাসক জ্যোতিষ চন্দ্র বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনায় ও সংস্কৃতিকর্মী উত্তম কুমার বড়ুয়ার সঞ্চালনায় এতে অতিথি ছিলেন-বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক জিনতোষ বড়ুয়া পল্টু, সহ ধর্মীয় সস্পাদক রাহুল বড়ুয়া।  এতে সংগীত শিল্পী যোশী বড়ুয়াসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে ফানুস উড়ানোর মধ্য দিয়ে বিশ্বশান্তি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *