আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০২ ২১:৪২:৫৮ || আপডেট: ২০১৮-১০-০২ ২১:৪২:৫৮
পরিকল্পনা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার অতীতের বিদ্যুৎ ক্ষেত্রের দুর্নাম গুছিয়ে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে ইতিহাস সৃষ্টি করেছে। অতীতে যেখানে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়নি, সেখানে শেখ হাসিনার সরকার ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। যে কারণে দেশের ব্যাপক শিল্পায়ন হয়েছে। বিশেষ করে এ সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সংগঠিত করে দেশের চেহারা পাল্টে দিয়েছে। যার ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বে এ পটিয়ায় সরকারের গত দু মেয়াদে ২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ আমি করতে পেরেছি। পটিয়ার প্রতি শেখ হাসিনার আন্তরিকতা রয়েছে, তাই তিনি পটিয়ার জনসাধারনকে দেখতে ছুটে এসেছেন। সর্ববৃহৎ জনসভা চট্টগ্রামের পটিয়াতে তিনি করে গেছেন। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন এ পটিয়াতে হয়েছে অতীতে তা কেউ কল্পনাও করতে পারেনি। শেখ হাসিনার এ উন্নয়ন সাধারন জনগনের কাছে পৌঁছাতে হবে, তাহলেই সাধারন মানুষ বুঝতে পারবে উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই।
তিনি মঙ্গলবার (০২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন পটিয়া -২ (পাচুরিয়া) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের শুভ উদ্বোধনকালে এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পটিয়ার জিএম আবু বক্কর ছিদ্দিকী, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম,
সমিতির সাবেক সভাপতি আলমগীর খালেদ, ডিজিএম (কারিগরী) মোস্তাফিজুর রহমান, এজিএম জোনাইদুর রহমান, এমদাদুল ইসলাম, উপজেলা আ.লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, মৃদুল কান্তি নন্দী, শেখ আহমদ, আজগর আলী বাহাদুর, কোরবান আলী প্রমুখ।