চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

দোহাজারী হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৩ হাজার ইয়াবাসহ আটক ২

প্রকাশ: ২০১৮-১০-০৩ ১৮:১৬:১৩ || আপডেট: ২০১৮-১০-০৩ ১৮:২৪:৪৯

সাতকানিয়া উপজেলার দোহাজারী হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এ সময় ২ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হল গাড়ী চালক বাগেরহাট শরনখোলা এলাকার মজিদ গরামীর পুত্র মোঃ ফিরোজ (৩৩) আরজন টেকনাফ উপজেলার জালিয়া পাড়ার লালু আহম্মদের পুত্র ওয়াজ করিম ওরেফে মাঝি (২৪)

আজ ৩ অক্টোবর বুধবার  দুপুর ৩ টায়  সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-ককসবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের সোহাগ কমিউনিটি সেন্টারের সামনের এলাকার মহাসড়কে একটি মিনি ট্রাক তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় হাইওয়ে পুলিশের একটি ফোর্স চট্টগ্রামমুখী (চট্টমেট্রো মেট্রো-ন-১১-৬৭৩৫) নাম্বারের একটি মিনি ট্রাক  তল্লাশী চালিয়ে চালকের পিছনের সিটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মিনি ট্রাক জব্দ করা হয়।

এ ব্যাপারে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে ওসি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *