শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৩ ২১:২৫:৫০ || আপডেট: ২০১৮-১০-০৩ ২১:২৫:৫০
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
খাগড়াছড়ি জেলা আ’মীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আজ সারা বিশ্ব বাংলাদেশকে চিনেছে। তার আন্তরিকতাপুর্ণ অকৃত্রিম ভালোবাসায় পাহাড়ি জনপদ খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রত্যন্ত গ্রামেও বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। তায় সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে সকলে মিলেমিশে কাজ করতে হবে। 
বুধবার ৩ অক্টোবর দুপুরে জেলা শহরের শাপ্লা চত্ত্বর মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘ কতৃক ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওর্য়াড ও গে¬াবাল হোপ কোয়ালিশান ফর আউটস্ট্যান্ডিং লিডারশীপ সম্মননা অর্জন উপলক্ষে, শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে জেলা সদরের কদমতলীস্থ জেলা আ’লীগের অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য অভিনন্দন ও আনন্দ র্যালি বের করা হয়। জেলার দুর্গম লক্ষীছড়ি, রামগড়, পানছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, গুইমারা, মাটিরাঙাসহ ৯ উপজেলা থেকে চাঁদের গাড়ি (জীপ), বাস ও মোটর সাইকেল করে আসা শত শত নেতাকর্মীর অংশগ্রনে মুখরিত র্যালিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতার বিশালকারের ছবি শোভা পায়। এছাড়াও জেলা আ’মীলীগের সভাপতি কুজেন্দ্রে লাল ত্রিপুরা এমপি’র একাধিক ছবি, প¬্যাকার্ড নিয়ে, দলীয় স্লে¬াগানের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলা আ’লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র পক্ষে মনোনয়ন চেয়ে নানা রকম স্লোগান দেয় নেতাকর্মীরা। এতে করে আনন্দ র্যালিটি নির্বাচনী শোডাউনে পরিনত হয়।

খাগড়াছড়ি জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে জেলা আ’লীগের প্রচার সম্পাদক ক্যাজরী মারমা ও উপ প্রচার সম্পাদক শফিকুর রহমান ফারুক এর সঞ্চালনায় মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের উপদেষ্টা নুরু নবী চৌধুরী, জেলা আ’মীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পরিষদ মংসুইপ্র“ চৌধুরী অপু। যুব নেতা ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ছাড়াও সদর উপজেলা আ’মীলীগের সাধারণ সম্পাদক চন্দর কুমার দে, পৌর আ’মীলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক, কে এম ইসমাইল হোসেন এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এর মধ্যে, লক্ষীছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, রামগড় উপজেলা সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, মানিকছড়ির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, গুইমারার সাধারণ সম্পাদক মেমং মারমা, দীঘিনালার সভাপতি মোঃ আবুল কাশেম, মহালছড়ির সাধারণ সম্পাদক রতন শীল, মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, পানছড়ির সাধারণ সম্পাদক জয় নাথ দেব, মহালছড়ি আ’লীগের সাধারণ সম্পাদক রতন শীলসহ প্রমুখ বক্তব্য রাখেন।
স্বল্প সময়ে ইউনিয়ন থেকে শুরু করে পুরো জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর আগমনকে স্বাগত জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ‘এমন গনজাময়েত প্রমাণ করে জেলা আ’লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র নেতৃতে খাগড়াছড়ি আ’লীগ ঐক্যবদ্ধ। ‘আগামী সংসদ নির্বাচনে ২৯৮ নং আসনে নৌকার মাঝি হিসেবে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পুনরায় মনোনয়ন দিলে নৌকার নিশ্চিত বিজয় হবে উল্লে¬খ্য করেন বক্তারা।