চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

উন্নয়নের অভিযাত্রায় অদম্য শেখ হাসিনা : প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রকাশ: ২০১৮-১০-০৪ ২২:৫১:২৬ || আপডেট: ২০১৮-১০-০৪ ২২:৫১:২৬

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, দেশে পদ্মা সেতুর মতো দৃশ্যমান উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে বিশ্বের দরবারে প্রসংশা অর্জন করেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সরকার। পার্বত্যঞ্চলসহ সারা দেশে দৃশ্যমান এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো সকলে মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে, অসাম্প্রাদায়িক চিন্তা-চেতনার অগ্নি কন্যা, মমতাময়ী স্বাধীনতার স্বপক্ষের শক্তি, উন্নয়নের অভিযাত্রায় অদম্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারকে জয়যুক্ত করতে হবে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা শেষে, পৌর টাউন হল রুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায়, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে, বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী, নবাগত জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান ও পৌর মেয়র রফিকুল আলম।

 

উন্নয়নের নামে অনাথ দরিদ্র শিশুদের টাকা মেরে খাওয়া। পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারা। জঙ্গিবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা বিএনপি-জামায়াতকে জনগন তাদের বার বার প্রত্যাক্ষাণ করবে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, জাতি,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় মিলেমিশে সহবস্থানের স্বাধীন সোনার বাংলার যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখে ছিলেন তা পুরণ ও বর্তমান আওয়ামী লীগ সরকারের ভিশন  বান্তবায়নে অঙ্গীকারবদ্ধ শেখ হাসিনা। দেশের জনগনকে দেয়া প্রতিশ্র“তি বাস্তবায়ন, স্বপ্ন, সম্ভাবনা, উত্তরণ আর যার হাত ধরে আজ দেশের প্রতিটি সেক্টরে অপ্রতিরোধ্য উন্নয়ন সাধিত হয়েছে, আগামীতেও এ উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। নৌকা বর্তমান দেশের আপামর জনতার মার্কা উল্লেখ্য করে, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন সারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে মন্তব্য করে আবারো নৌকাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি ও “প্রতিমন্ত্রী” কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় খাগড়াছড়ি জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে, পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান উল্লেখ করে, চলমান উন্নয়ন বজায় রাখতে ও সুখী-সমৃদ্ধিশালী দেশ গড়তে নৌকার বিকল্প নেই বলে মন্তব্য করেন এবং মেলায় সরকারি বেসরকারি ৬৩টি স্টল অংশগ্রহণে সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের প্রদর্শনী পরিদর্শন করেন, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *