আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৪ ২৩:৩৩:৩৩ || আপডেট: ২০১৮-১০-০৪ ২৩:৩৩:৩৩
পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পটিয়ার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কাজ হয়েছে। পাশাপাশি প্রথম শ্রেণির পটিয়া পৌরসভায় ১০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। পটিয়ার প্রতিটি রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মানসহ প্রতিটি সেক্টরে সেক্টরে শেখ হাসিনার এ উন্নয়ন পৌঁছে দিয়েছি। যে উন্নয়নে পাল্টে গেছে পটিয়ার চিত্র। সাধারণ জনগণ শেখ হাসিনার এ উন্নয়ন দেখে নৌকার প্রতি আস্থাশীল হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনবে। এ কারনে উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার বার বার দরকার।
তিনি সম্প্রতি নাইখাইন-গৈড়লা সংযোগ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধনকালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, মুক্তিযোদ্ধা মহসিন খান, অসিত বড়ুয়া, ইউনিয়ন আ’লীগের সভাপতি চেয়ারম্যান গাজী মোহাম্মদ ইদ্রিস, আবু সালেহ চৌধুরী, মর্তুজা কামাল মুন্সি, ভুলু মেম্বার, শফিউল আজম খোকন, সাইফুল ইসলাম খান, এম এজাজ চৌধুরী, মাজেদা বেগম শিরু, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ রহিম, মো. সুমন, লোকমান খান, ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সবুজ, সাধারণ সম্পাদক আবুল হাসান, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কোরবান আলী, ইকবালুর ররহমান ওপেল, আবু তৈয়ব সোহেল, সাজ্জাতুল বশর, তসলিম রায়হান রিপন, নজরুল ইসলাম প্রমুখ।