চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে শ্বাসরোধ করে করে স্ত্রীকে হত্যা স্বামী আটক

প্রকাশ: ২০১৮-১০-০৪ ২২:৩৮:১৪ || আপডেট: ২০১৮-১০-০৪ ২২:৩৮:১৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে পারিবারিক কলহের জেরে শিরিন আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৩ অক্টেবর) মধ্য রাতে শহরের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ২টায় নিহতের স্বজনদের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। এঘটনায় ঘাতক স্বামী মোঃ নেজামকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, নেজাম আরেক মেয়ের সাথে সর্ম্পকে জড়িয়ে পড়ায় কয়েক সপ্তাহ ধরে স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল। পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধ করে করে হত্যা করেছে। নয় বছর আগে নেজামের সাথে প্রেম করে বিয়ে করে খাগড়াছড়ি সদরের তাজুল ইসলামের মেয়ে শিরিন আক্তার। তাদের সংসারে দেড় বছরের এক কন্যা শিশু রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের বাবা তাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী নেজাম স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *