চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু 

প্রকাশ: ২০১৮-১০-০৪ ২৩:০৫:৫১ || আপডেট: ২০১৮-১০-০৪ ২৩:০৫:৫১

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। শিক্ষা, সড়ক, যোগাযোগ, অর্থনৈতিকভাবে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিল, আজকে তারায় বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পূণরায় আ’লীগের প্রার্থীকে জয়যুক্ত করে মহাজোটের সরকার গঠনে সহযোগিতার আহŸান জানান।

৪ অক্টোবর সকালে উপজেলা সদরস্থ কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বিপুল উৎসাহ উদ্বীপনার মধ্য দিয়ে সারা বাংলাদেশে একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা ও বেলুন উড়িয়ে মেলার কর্মসূচি শুরু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধূরী। প্রথমে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি পদক্ষিণ করে অর্ধশতাদিক বিভিন্ন দপ্তর, এনজিও, ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠানের স্টলগুলি পরিদর্শন শেষে মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মেয়র মাহবুবুল আলম খোকা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, সহকারি কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন আহমদ, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, মেট্্েরাপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবদুল মাবুদ চৌধুরী মাহবুব। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতেয়ার আলম, আ’লীগ নেতা আহসান ফারুক, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  ৩ দিনব্যাপী অনুষ্ঠান মেলায় আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুিষ্ঠত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *