আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৪ ২৩:২৪:০৪ || আপডেট: ২০১৮-১০-০৪ ২৩:২৪:০৪
পটিয়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। এ মেলা সকালে উদ্বোধন শেষে বনার্ঢ্য এক শোভা যাত্রা পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাসেলুল কাদের। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, সহকারী কমিশনার ভুমি মিল্টন রায়, ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু,আফরোজা বেগম জলি, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওয়াহিদ আলম, বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী প্রমুখ। এতে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। এ মেলায় বিভিন্ন স্তরের শতাধিক স্টল অংশ নিচ্ছে। এতে ভূমি ও স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তর তাৎক্ষণিক সেবা প্রদান করছে।