চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বান্দরবানের আলীকদমে ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন 

প্রকাশ: ২০১৮-১০-০৪ ১৫:৩৬:২১ || আপডেট: ২০১৮-১০-০৪ ১৬:১৩:৩৪

এস.এম ইসমাইল হাসান, বান্দরবান :

“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের আলীকদমে ৩দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’র উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজিমুল হায়দার এর সভাপতিত্ব মেলার উদ্বোধন করেন আলীকদম ৫৭ বর্ডার গার্ডের অধিনায়ক লে.কর্ণেল খন্দকার মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে.কর্ণেল সাইফ শামীম, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ প্রমুখ ।

বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উদ্বোধন হওয়া ৩দিনব্যাপী এ মেলায় এবার ২৮টি স্টল স্থান পেয়েছে যাতে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় প্রথমদিন থেকেই দর্শণার্থীদের ভীড় লক্ষ্য করা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *