অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৪ ১৭:৫৯:২২ || আপডেট: ২০১৮-১০-০৪ ১৭:৫৯:২২
চট্রগ্রাম -কক্সবাজার সড়কের পটিয়া এলাকায় গত ৩০ সেপ্টেস্বর রাত ১২ টার দিকে মোটর সাইকেল দূর্ঘটনায় মারাত্বকভাবে অাহত কলেজ ছাত্র অাবির ইসলাম ফাহিম(১৭) অবশেষে না ফেরার দেশে।
নগরীর একটি ক্লিনিকে লাইফ সার্পোটে থাকা অবস্থায় ৪ অক্টোবর সকাল ৯ টার তার মৃত্যু হয় বলে জানা গেছে। ফাহিম বোয়ালখালী উপজেলার অামুচিয়াস্থ পূর্ব ধোরলা গ্রামের কাতার প্রবাসী জাহাঙ্গীর অালমের ১ম পুত্র। ২ ভাই ও ১ বোনের মধ্যে ফাহিম সবার বড়। ফাহিম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়া-শুণা করে জানা গেছে। ৪ অক্টোবর বাদে অাছর নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।