চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে ৪র্থ উন্নয়ন মেলা উদ্বোধন করলেন সাংসদ বাদল

প্রকাশ: ২০১৮-১০-০৪ ১৮:৩১:২৮ || আপডেট: ২০১৮-১০-০৪ ১৮:৩১:২৮

বোয়ালখালী উপজেলা প্রশাসনের অায়োজনে সরকারের ৪র্থ উন্নয়ন মেলা উদ্বোধন করলেন চট্রগ্রাম -৮ অাসনের সাংসদ অালহাজ্ব মইনউদ্দিন খান বাদল। উদ্বোধন কালে তিনি বলেন- বর্তমান সরকার দেশব্যাপী উন্নয়নের মহাসড়কে উঠে পড়েছে। এ উন্নয়ন মহাযজ্ঞ শেষ করতে পারলে দেশে চেহেরা পাল্টে যাবে। অার এ জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে অাবারো ক্ষমতায় অানতে হবে।  অাগামী সংসদ নিবার্চনে নৌকার প্রার্থীকে জিতে অানার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

৪ অক্টোবর উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ়্য অায়োজনে  এ উপলক্ষে এক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা অাছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।  এতে জেলা পরিষদ সদস্য মোহাম্মদ ইউনুছ, ওসি সাইরুল ইসলামসহ অাওয়ামীলীগ, জাসদ, ১৪ দল নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, পেশাজীবি নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কু-কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংসদ বাদল উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সভা পূর্বে এক বর্ণাঢ়্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *