চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন 

প্রকাশ: ২০১৮-১০-০৪ ২২:২৯:২৫ || আপডেট: ২০১৮-১০-০৪ ২২:২৯:২৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিন দিনের উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্যাম্পাসের শিশুমেলা মডেল স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।  বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।  পরে শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন করে।  মেলা উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, রেহেনা আখতার বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোমিনুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল আলম তালুকদার, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর প্রমুখ।  মেলায় উপজেলা সরকারি-বেসরকারি সংস্থার ৩৭টি স্টল তাদের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।  সরকারি সংস্থাগুলো মেলায় তাদের বিভিন্ন সেবা দেন । এছাড়াও রয়েছে মেলায় খাবারের স্টল।  তিন দিনের এই মেলায় আলোচনা সভা ছাড়াও সকাল ১১ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।  শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার সম্পাদক  হাছান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *