admin
প্রকাশ: ২০১৮-১০-০৫ ১৫:৩৩:৪৪ || আপডেট: ২০১৮-১০-০৫ ১৫:৩৩:৪৪
এস.এম ইসমাইল হাসান, বান্দরবান:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখার নানা অনিয়মের বিষয়ে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলায় কর্মরত শিক্ষকদের একাংশ। শুক্রবার সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ শিক্ষকরা জানান, কোনো নির্বাচন ছাড়াই মেয়াদোত্তীর্ন কমিটি পদ দখল করে আছে প্রায় ১৫ বছর ধরে।
তারা ঐ কমিটির আয়-ব্যয়ের হিসাব, গনতান্ত্রিক উপায়ে নতুন ভাবে জেলা ও উপজেলা কমিটি গঠন করা, বর্তমান শিক্ষক সমিতির প্রভাব খাতিয়ে সাধারন শিক্ষকদের বদলীর ভয় ও বিভেদ সৃষ্টি বন্ধকরা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন।
গত ১২ ও ১৪ সেপ্টেম্বর ২০১৮ইং তারিখে থানছি ও রোয়াংছড়ি উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলায় অগনতান্ত্রিক ভাবে তাদের পছন্দ মত কয়েকজন শিক্ষক নিয়ে উপজেলা ভিক্তিক কমিটি গঠন এবং গত ২০ সেপ্টেম্বর প্রধান শিক্ষক সীমা দাসের নেতৃত্বে বান্দরবান সদর উপজেলা কমিটি গঠন করেছে যেটি অনেক শিক্ষকরাই জানেন না। তা বাতিলেরও আহবান জানান।