চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ও একজন দারিদ্র শিক্ষার্থীর স্বপ্ন..

প্রকাশ: ২০১৮-১০-০৬ ২০:২০:১২ || আপডেট: ২০১৮-১০-০৬ ২০:২০:১২

রিয়া রানী শীল। তার পিতার নাম মৃত টুন্টু শীল। মাতা মায়া রানী শীল।তার বাড়ী লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সেন্দির পুনি,শীল পাড়া।তার ৪বোন রয়েছে। কোন ভাই নাই।

বিগত ২ বছর পুর্বে রিয়ার বাবা মারা যান।রিয়ার তিন বোনকে অতি কষ্টে বিয়ে দিয়ে দেওয়া হয়। সবার ছোট রিয়া।সংসারে উপার্জন করার মত কেউ নেই। রিয়ার মা মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে।

রিয়ার স্বপ্ন পড়ালেখা করে সে একদিন মানুষের মত মানুষ হবে। কিন্তু তার পড়ালেখা করার মত কোন সামর্থ্য নেই। পড়ালেখার আগ্রহ আছে অনেক বেশী। রিয়া আধুনগর গুল-এ-জার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনী মানবিক বিভাগে অধ্যায়নরত।আর্থিক অচচ্ছলতার কারণে তার পড়ালেখা থেমে যাওয়ার পথে।রীতিমতো তার মা তাকে লেখাপড়া করাতে সবসময় হিমশিম খাচ্ছে।অসহায় শিক্ষার্থী রিয়ার মা জনৈক একজনের কাছে শুনতে পেয়েছেন যে, লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলাম পুর্বে অসহায় ৪ শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। গত ৫ অক্টোবর সকালে রিয়ার মা রিয়াকে নিয়ে থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে ছুটে আসেন।

রিয়ার মা মায়া রানী শীল কান্নাজনিত কন্ঠে সব কথাগুলো খুলে বলেন, ওসি সাইফুল ইসলাম আবেগ আপ্লুত হন। তাৎক্ষণিক ওসি সাইফুল ইসলাম রিয়ার দারিদ্রতার কথা বিবেচনা করে পড়ালেখার দায়িত্ব ভার গ্রহন করেন।এসময় শিক্ষার্থীকে রিয়াকে আর্থিক অনুদান তুলে দেন ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।

উল্লেখ্য: সম্প্রতি আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন অসহায় শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিয়ে বিরল দৃষ্টান্ত স্হাপন করেছেন। তাদের সবসময় তিনি খোঁজ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *