আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৬ ০০:২৭:৪২ || আপডেট: ২০১৮-১০-০৬ ০০:২৭:৪২
আবদুল হাকিম রানা, পটিয়া:
পটিয়ার সাংসদ, প্রাথমিক গণশিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, সারা বাংলাদেশে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এর মাঝে রোড লেভেলে গরীব দু:খী মানুষের ভাগ্যের পরিবর্তনেই এর সরকার বেশী নজর দিয়েছে। যেখানে অতীতে বিদ্যুৎ ছিলনা সেখানে সোলার স্থাপনের মাধ্যমে বিদ্যুতায়ন, বছরের প্রথম দিনে বিনামূলে বই বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, মুক্তিযোদ্ধা, প্রসূতি মা সহ বিভিন্ন উপকারভোগীদের মাঝে ভাতা প্রদান অন্যতম।
এছাড়াও শেখ হাসিনার সরকার তার উন্নয়নের জন্য ইতিমধ্যে জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করেছে। বর্তমানে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা এবং ২১০০ সালে ডেল্টা প্রকল্প প্রণয়নের মাধ্যমে শেখ হাসিনার সরকার এদেশের সর্বস্তরের গণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পটিয়ায় বিগত দুই মেয়াদে ২ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। যার ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। এজন্য তৃণমূলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র জনসমক্ষ উপস্থাপনে এগিয়ে আসতে হবে।
তিনি গতকাল পটিয়ার কেলিশল ইউনিয়ন আ’লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিদ্দিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, প্রবীন আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, সামশুদ্দিন আহমেদ, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্ত্তী, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক আলমগীর আলম, ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু, আ.লীগ নেতা আলমগীর খালেদ, এম এজাজ চৌধুরী, ইউনুছ মিয়া, মাজেদা বেগম শিরু, ঋষি বিশ্বাস, জিতেন গুহ, মিহির চক্রবর্তী, ইউসুফ নবী টিপু, আমশা মিয়া, রতন চক্রবর্তী, মিজানুর রহমান, এড.বেলাল উদ্দিন, নুর আলম ছিদ্দিকী, এম এ রহিম, রফিকুল আলম, অশোক দাশ, সিল্পী মিত্র, জসিম, শাহ আলম মেম্বার, ওবাইদুল পিবলু, কাঞ্চন দাশ অসিত, ইকবাল হোসেন, কোরবান আলী, ইকবালুর রহমান ওপেল, আবু তৈয়ব সোহেল, নাজমুল সাকের ছিদ্দিকী, সাজ্জাতুল বশর, বিলু দে প্রমুখ।