অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৬ ১৯:০৫:০৩ || আপডেট: ২০১৮-১০-০৬ ২০:৩৫:৩০
অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ
চট্রগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব মোছলেম উদ্দিন অাহমদ বলেন-নারী নেতৃত্বের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই অাগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার জন্য শেখ হাসিনার কর্মী হিসেবে অান্তরিব হয়ে কাজ করতে হবে।
৬ অক্টোবর বিকালে গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে বোয়ালখালী উপজেলা মহিলা অাওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথা বলেন।
উপজেলা মহিলা অাওয়ামীলীগের সভাপতি শামীম অারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিথি ছিলেন-চট্রগ্রাম দক্ষিণ জেলা অা’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপজেলা অাওয়ামীলীগ সভাপতি নুরুল অামিন চৌধুরী, পৌর অাওয়ামীলীগের অাহবায়ক জহুরুল ইসলাম জহুর, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসিম, অাবদুল মান্নান মোনাফ, কাজল দে, জেলা মহিলা অা’লীগের সদস্য শাহীন অাক্তার। উপজেলা মহিলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদিকা রেবেকা সুলতানা মনির উপস্থাপনায় এতে উপজেলা মহিলা অাওয়ামীলীগের সহ- সভাপতি রমা বৈদ্য, ডাঃ ইলা বড়ুয়া, নারী নেত্রী রেহেনা অাক্তার,জাহানারা বেগম,শাহনাজ অাক্তার,হাসিনা বেগম, রেহেনা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড মহিলা অাওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক বৃন্দ।