চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় অবৈধ পাকা স্থাপনা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত

প্রকাশ: ২০১৮-১০-০৬ ০০:৩৫:২৩ || আপডেট: ২০১৮-১০-০৬ ০০:৩৫:২৩

 

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় অবৈধ নির্মানাধীন দুটি পাকা স্থাপনা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে পৌর এলাকার সৈয়দবাড়ি হরিন গেইট এলাকায় নির্মানাধীন দুটি পাকা স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মাসুদুর রহমান। এসময় আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মান করছে মো. ইলিয়াছ নামে এক ব্যক্তি। খবর পেয়ে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *