প্রকাশ: ২০১৮-১০-০৬ ০০:৫৭:০৪ || আপডেট: ২০১৮-১০-০৬ ০০:৫৭:০৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, “দেশ স্বাধীন হওয়ার পর বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ৩ শ মেগাওয়াট। এখন দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২০ হাজার মেগাওয়াট। রাঙ্গুনিয়ায় শতভাগ বিদ্যুৎতায়ন হয়েছে। দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে আরো কয়েক বছর সময় লাগবে। দেশ এখন খাদ্যে উদ্বৃত্তের দেশ। সব সেক্টরে উদ্বৃত্ত হতে হবে। দেশের উন্নয়নে তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। জাতীকে উজ্জ্বীবিত করতেই উন্নয়ন মেলার আয়োজন। শুক্রবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলা সদর শিশু মেলা মডেল ষ্কুল মাঠে উন্নয়ন মেলা উপলক্ষে আয়োজিত ২য় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় সরকারি-বেসরকারি সংস্থার ৩৭ টি স্টল তাদের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।