চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

লামায় তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত

প্রকাশ: ২০১৮-১০-০৬ ২২:১৯:২৭ || আপডেট: ২০১৮-১০-০৬ ২২:১৯:২৭

বেলাল আহমদ :

বান্দরবানের লামায় অনুষ্ঠিত তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মেলায় এক নজরে সকল সেক্টরের উন্নয়নের প্রতিচ্ছবি ভেসে উঠলো। সারা দেশের ন্যায় ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ৬ অক্টোবর পর্যন্ত তিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা /২০১৮ সম্পন্ন হয়েছে। মেলায় এবারে ১ম পুরস্কার পেয়েছেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । দৃশ্যত: কৃষি, যোগাযোগ ও শিক্ষা সেক্টরে উন্নয়নের ছোঁয়া জনগন বেশি উপলব্ধি করতে পেরেছেন।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লামা সাব জোন কমান্ডার মেজর মোয়াজ্জেম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, বীরমুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়াসহ অনেকে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়ন সাধিত হয়েছে।

বক্তারা বলেন, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ – রুপকল্প ২০৪১। সরকারের পাশাপাশি জনগনকেও স্বপ্ন দেখতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে সুদীর্ঘ পথ পরিক্রমায় ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।

২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ১০ বছরে বর্তমান সরকার দেশের কৃষি, শিক্ষা,
স্বাস্থ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, বিদ্যুৎ, গ্রামীণ উন্নয়ন, পররাষ্ট্র নীতিসহ প্রতিটি ক্ষেত্রে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আর কাজের মিল পাচ্ছে জনগন। পরপর দু’বার দেশের-মানুষের সেবা করার সুযোগ পেয়ে দেশের কাঙ্খিত উন্নয়ন করেছেন শেখ হাসিনার সরকার। উন্নয়ন মেলায় সে বিষয়টি প্রতিফলিত হয়েছে।

লামা টাউন হলে অনুষ্ঠিত উন্নয়ন মেলার ভেতরে বাহিরে ৩১টি স্টলে উন্নয়নের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অর্থ বিভাগের স্টলে প্রদর্শিত স্ক্রীণে ৭০ দশক থেকে উন্নয়নের রেসিউ দেখে মেলায় আগন্তকরা স্বচ্ছ ধারণা পেয়েছেন। দেশে উন্নয়নের সূচক সম্পর্কে ও সরকারের বিগত ১০ বছরে দেশ, মাটি ও মানুষের কল্যাণে স্বার্থক অর্জন বিষয়ে ধারণা লাভ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *