চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কোদালা ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করলেন ড. হাছান মাহমুদ

প্রকাশ: ২০১৮-১০-০৭ ০১:০০:৪৫ || আপডেট: ২০১৮-১০-০৭ ০১:০০:৪৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ার কোদালায় আলোচনা সভায় ড. হাছান মাহমুদ এমপি বলেন, ‘রাঙ্গুনিয়ায় জনগণের দাবির চাইতেও বেশি উন্নয়ন হয়েছে।  রাস্তা-ঘাট ব্রীজ, কালভার্ট সহ উপজেলার প্রতিটি অলিগলিতে উন্নয়নে পাল্টে গেছে রাঙ্গুনিয়ার দৃশ্যপট। পাহাড়ের পাশ ঘেঁষে আগে যেখানে লুঙ্গি তুলে হাঁটতে হতো, সেই ধরণের দুর্গম সড়কগুলো এখন পিচঢালা ও দৃষ্টিনন্দন হয়েছে।  পাহাড়ের পাশ ঘেঁষে পিচঢালা এই সড়ক যেন সুইজারল্যান্ডের কোন দৃশ্য।  রাঙ্গুনিয়ায় গত ৪০ বছরে যা উন্নয়ন হয়নি, এর চাইতেও বেশি উন্নয়ন হয়েছে রাঙ্গুনিয়ায়।  উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ভোট আসলে কিছু মৌসুমি মেহমান দেখা যাবে, এদের ব্যাপারে সতর্ক থেকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। ’ শনিবার (৬ অক্টোবর) বিকালে ৮৭ লাখ টাকা ব্যয়ে উপজেলার কোদালা ইউনিয়নের নতুন ভবন উদ্বোধন শেষে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সিকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল মোনাফ সিকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক বদিউল আলম, সাবেক সভাপতি আবুল হাশেম, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল জব্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *