চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে মিললো অস্ত্র ও মাদকদ্রব্য: আটক ২ 

প্রকাশ: ২০১৮-১০-০৭ ১৯:২৫:৫৩ || আপডেট: ২০১৮-১০-০৭ ২০:৩৭:২৩

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে করে পাচারের সময় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। রোববার( ৭ অক্টোবর) দুপুরে নগরীর লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ জানায়, টেকনাফ থেকে একটি মাইক্রোবাসে করে অস্ত্র ও মাদক দ্রব্যের একটি চালান আসছে এমন খবরে নগরীর লালখান বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাসের গতিরোধ করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ৮টি শ্যুটারগান জব্দ করা হয়। এ সময় শাহরিয়ার ও আলমগীর নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকদ্রব্যগুলো টেকনাফ থেকে ঢাকায় পাচার করা হচ্ছিলো বলে জানিয়েছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *