চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে র‌্যাব-ডিবির পৃথক অভিযানে ৬৫ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশ: ২০১৮-১০-০৭ ১৮:৪৭:১৮ || আপডেট: ২০১৮-১০-০৭ ১৮:৪৭:১৮

বীর কন্ঠ ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীতে র‌্যাব-গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৬৫ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সকালে নগরীর কোতোয়ালী ফিশারী ঘাট এবং স্টেশন রোডস্থ মার্টিন হোটেলে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়েছে। পৃথক দুটি অভিযানের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যার-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিক্তিতে কোতয়ালি থানাধীন হোটেল মার্টিন থেকে অভিনব কায়দায় বাঁশের ভিতর লুকানোবস্থায় ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হল -ফয়সাল (৩৮), সোহেল (২৮) ও মানিক (৩২)।

এদিকে নগর গোয়েন্দা পুলিশ সকালে ফিরিঙ্গী বাজার ফিশারী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ২ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন এসি ডিবি মারুফ হাসান।

তিনি জানান, অভিযানের বিস্তারিত জানাতে বেলা আড়াইটায় ডিবি অফিসে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *