প্রকাশ: ২০১৮-১০-০৭ ২২:১৫:০৩ || আপডেট: ২০১৮-১০-০৭ ২২:১৫:০৩
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান এলাকায় আগুনে পুড়েছে ৬টি দোকান। শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানালেও ক্ষতিগ্রস্তরা ক্ষতির পরিমাণ ত্রিশ লক্ষাধিক টাকা বলে দাবি করেন। অগ্নিকান্ডের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে চন্দ্রঘোনা বাজারের আহমদ মার্কেটে হঠাৎ আগুন ধরে যায়। মুহুর্তে আগুন মার্কেটের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের মোহাম্মদ আলীর ইমু ক্রোকারিজ, মোজাহের আলীর হাজী স্টোর, অসীম দে’র চন্দ্রঘোনা ইলেকট্রনিক্স, রণি দে’র নুপুর ফ্যাশন, জাকির হোসেন’র বিউটি সপ ও মোজাম্মেল হোসেন’র মা ইলেকট্রনিক্স সার্ভিস পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনেন।