আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৭ ০০:৪৪:১০ || আপডেট: ২০১৮-১০-০৭ ০০:৪৪:১০
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ সেন নান্টুর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পটিয়া উপজেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদ নেতৃবৃন্দ। এসময় তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সফল করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পূজা পরিষদ সভাপতি জিতেন কান্তি গুহ, রতন চক্রবর্ত্তী, পটিয়া উপজেলা সভাপতি ঋষি বিশ্বাস, সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী, মাষ্টার শ্যামল দে, বিশ্বজিৎ দাশ, জাফর আহমদ ভুলু, শিল্পী মিত্র প্রমুখ।