আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৭ ২১:২৪:০০ || আপডেট: ২০১৮-১০-০৭ ২১:২৪:০০
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় এবার প্রায় দুই শতাধিক সার্বজনিন ও স্ব-উদ্যোগে শতাধিক সহ প্রায় ৩শত মন্ডপে শারদীয় দুর্গোৎসব উৎযাপিত হবে। বর্তমানে এ পূজা উদ্যাপনে সনাতনী সম্প্রদায়ের মাঝে এগিয়ে চলছে। আজ এ উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা ও মত বিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ, পটিয়া উপজেলা সভাপতি ঋষি বিশ্বাস, সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী, পটিয়া পৌর সভাপতি বিশ্বজিৎ দাশ, সাধারণ সম্পাদক প্রণব দাশ, জন্মাষ্টমী উপজেলা সভাপতি মাষ্টার শ্যামল দে, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে, থানার এস আই মোশাররফ হোসেন, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া, পটিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা রূপন্ত চাকমা, আনসার ভিডিপির কমান্ডার শামীমা আকতার, এডভোকেট বাবুল ধর, শিল্পী মিত্র, টিটু মেম্বার, পুলক চৌধুরী, মেম্বার উত্তম, অধ্যাপক অজিৎ মিত্র, নয়ন শর্মা, যাদব সর্দার, সোহেল, মিল্টন দাশ, শিমুল চক্রবর্ত্তীসহ পটিয়া উপজেলার প্রায় ১৮৩ পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা ধর্ম যার যার উৎসব সবার। আসন্ন শারদীয় দূর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেই কোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে। তিনি দূর্গোৎসবে আযানের সময় বিরতি এবং আতশ বাতি থেকে দূর্ঘটনার কবল থেকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন ছাড়াও মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্সে থাকবেন বলে তথ্য প্রকাশ করেন। এছাড়াও তিনি দূর্গোৎসব চলাকালীন সময়ে নিরিবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, এবার উপজেলা পূজা কমিটি প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডের পূজা মন্ডপগুলো সিসি ক্যামেরার মাধ্যমে নাশকতামুক্ত রাখা তথা সুশৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব পালন করতে উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের পূজা কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের সাথে সমন্বয় বজায় রাখার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।