আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৭ ২২:৩৭:৪১ || আপডেট: ২০১৮-১০-০৭ ২২:৩৭:৪১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের উদ্যোগে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ দিন ব্যাপী সাহিত্যবিশারদ স্মৃতি সাহিত্য-সাংস্কৃতিক স্বর্ণপদক প্রতিযোগিতা পটিয়া ক্লাব মুক্ত মঞ্চে সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আর্য সংগীতের উপাধ্যক্ষ ওস্তাদ নির্মলেন্দু চৌধুরী ও ওস্তাদ জওহর মুখার্জী এবং শিক্ষক বিপ্লব দে। উপস্থিত ছিলেন প্রতিযোগিতা উপ পরিষদের আহবায়ক নাজের উদ্দিন, সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন, উত্তম কুমার ভট্টাচার্য্য, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, আশুতোষ দাম টিটু, গফ্ফারুল বশর মনু, শওকত হাসান লিটন, শাহ আলম খোকন, সাবেক সভাপতি সাইফুল্লাহ পলাশ, ক্লোরেল বিশ্বাস বাবু, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর নুর মিন্টু, পংকজ দে, রনি দে, সহ-সভাপতি নাজিম উদ্দিন বাহাদুর, পলাশ চক্রবর্ত্তী, টিটু দে, সুমন দে, প্রতিযোগিতা উপ-পরিষদের যুগ্ম আহবায়ক অলি উদ্দিন মামুন, ওয়াহিদুল আলম, সদস্য ওমর ফারুক, শুভ ধর, রবিউল হোসেন, মো. ইমরান, কাজী আসাদুজ্জামান।
সাংস্কৃতিক ফলাফল (ক) বিভাগ : ছড়া গান ১ম স্থান হিতৈষী দাশ, ২য় রিয়া দে, ৩য় রীতিকা কর, শীধার্থ পালিত। রবীন্দ্র সংগীত ১ম স্বস্তিকা দাশ, ২য় রিয়া দে, ৩য় রীতিকা কর। নজরুল সংগীত ১ম স্বস্তিকা দাশ, ২য় ইস্পিতা দে, ৩য় অত্রী দে, দেশাত্ববোধক ১ম যারীন তাসনিম সাইয়ান, ২য় মাহিমা হাসান, ৩য় অন্বেষা বড়ুয়া প্রাপ্তি, ইস্পিতা দে। (খ) বিভাগ রবীন্দ্র সংগীত ১ম স্বপ্নীল বড়ুয়া, ২য় পারমিতা চৌধুরী, ৩য় রিমা দত্ত, নজরুল সংগীত ১ম নিশাত ফারিহা (মনিষা), ২য় রিমা দত্ত, সামিয়া খন্দকার, ৩য় নবনিতা দেবী, দেশাত্ববোধক গান ১ম দুর্জয় বড়ুয়া, ২য় নিশাত ফারিহা মনিষা, ৩য় পারমিতা চৌধুরী, সামিয়া খন্দকার, লোকগীতি ১ম দুর্জয় বড়ুয়া, ২য় নিশাত ফারিহা মনিষা, সামিয়া খন্দকার, ৩য় তাসমিয়াহ ইসলাম। (গ) বিভাগ রবীন্দ্র সংগীত ১ম পূজা ভঞ্জ, ২য় চৈতী দে, ৩য় সেতু দে, নজরুল সংগীত ১ম মান্বিতা রায়, ২য় নোবেল আচার্য্য, ৩য় চৈতী দে, আধুনিক গান ১ম মান্বিতা রায়, ২য় পূজা ভঞ্জ, ৩য় চৈতী দে, দেশাত্ববোধক ১ম মান্বিতা রায়, ২য় কেয়া চক্রবর্ত্তী, পূজা ভঞ্জ, নোবেল আচার্য্য, ৩য় অথৈ দে। মান্বিতা রায় মান নজরুল সংগীত, আধুনিক গান ও দেশাত্ববোধক গানে তিন বিষয়ে ১ম স্থান অধিকার করে সাহিত্যবিশারদ সাহিত্য ও সাংস্কৃতিক স্বর্ণ পদক অর্জন করেন। আগামী ২৬ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় পটিয়া ক্লাব মুক্ত মঞ্চে পুরস্কার বিতরণ ও নাটক ড. সেলিম আল দ্বীন রচিত নাটক ‘বাসন’ পরিবেশনায় ‘পটিয়া থিয়েটার’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।