চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বই জ্ঞানের জানালা খুলে দেয় :পটিয়ার ইউএনও রাসেলুল কাদের

প্রকাশ: ২০১৮-১০-০৭ ০০:৪৯:২৬ || আপডেট: ২০১৮-১০-০৭ ০০:৪৯:২৬

 

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে পটিয়া এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে সেবা ট্রাস্টের পৃষ্টপোষকতায় বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, এনজিও সংস্থার সমন্বয়কারী রুপেস মুৎসুদ্দী, সেবা ট্রাস্টের ব্যবস্থাপক শাহ আলম সেলিম, অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিÿক থাপা বড়ুয়া, বক্তব্য রাখেন মো. কায়সার, রিপন শীল প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, অজানাকে জানতে শিক্ষার্থীদেরকে বেশী বেশী বই পড়তে হবে। বই মনের জানালা খুলে দেয়। তাই আলোকিত ও দেশপ্রেমিক নাগরিক হতে হলে শিক্ষার্থীদেরকে অবক্ষয় থেকে বেরিয়ে এসে বই পড়ার দিকে অধিক মনযোগী হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *