অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-০৭ ১৯:৪১:৪৩ || আপডেট: ২০১৮-১০-০৭ ১৯:৪১:৪৩
বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ৪- ৬ অক্টোবর ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য অায়োজনে ৪র্থ উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে।প্রথম দিন এ মেলা উদ্বোধন করেন চট্রগ্রাম -৮ অাসনের সাংসদ মইন উদ্দিন খান বাদল।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্টিত এ উপলক্ষে ভিন্ন ভিন্ন সভায় সভাপতিত্ব করেন- ইউএনও অাছিয়া খাতুন।
সুনয়ন বাবুর উপস্থাপনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অাতিক উল্লাহ।
এ উপলক্ষে ভিন্ন ভিন্ন অনুষ্টানের সভায় উপস্থিত ছিলেন- চট্রগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামীলীগ নেতা অাবদুল কাদের সুজন, জেলা পরিষদ চট্রগ্রাম এর সদস্য মোঃ ইউনুচ,কবি জাহাঙ্গীর অালম চৌধুরী, ওসি মো: সাইরুল ইসলাম,অাওয়ামীলীগ নেতা নুরুল অালম, মুক্তিযোদ্ধা অাহমদ হোসাইন , মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,জেলা অাওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা অাক্তার সেফু, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান উদ্যোক্তা অধীর বড়ুয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল অাজাদ, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামসহ ১৪ দল, অাওয়ামীলীগ অঙ্গসংগঠন, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্নপেশাজীবি নেতৃবৃন্দ। বর্ণাঢ্য অায়োজনে ৪ অক্টোবর শুরু হয়ে এ মেলা ৬ অক্টোবর শেষ হয়। প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও শেষের দিন কবিয়াল মোঃ ইউসুফ বনাম কবিয়াল অাবদুল মন্নানের পরিবেশনায় কবি গান পরিবেশিত হয়। এ মেলায় ৩৬ টি মতো স্টল প্রদর্শিত হয়।