চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ফারুক খান তুহিন

রাখাইন সংকট সমাধানে সময়ের প্রয়োজন : সু চি

প্রকাশ: ২০১৮-১০-০৭ ১৪:০৭:২৬ || আপডেট: ২০১৮-১০-০৭ ১৪:০৮:০০

আন্তর্জাতিক ডেস্ক, বীরকন্ঠ : রাখাইন  সংকটকে দীর্ঘ দিনের সমস্যা উল্লেখ করে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেছেন, খুব শিগগিরই এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। শনিবার জাপানি গণমাধ্যম NHK-তে এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, রাখাইনের  অধিবাসীদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায় বার্মার ওপর চাপ প্রয়োগ করলেও, সেখানকার পরিস্থিতি বাস্তবিক অর্থে ভিন্ন। আর তা অনুধাবন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

অং সান সু চি বলেন, ‘অনেকেই আছেন যারা রাখাইনের বাস্তবতা বুঝতে চাইছেন না। সবাই যেমনটা মনে করছেন সেখানকার পরিস্থিতি আসলে তেমন না। দ্রুত এই সংকট সমাধানের জন্য সবাই তাগাদা দিচ্ছে। কিন্তু আমরা চাইলেই এত দ্রুত এ সমস্যার সমাধান করতে পারবো না। এটা দীর্ঘমেয়াদী সমস্যা। তাই আমাদের সময়ের প্রয়োজন।

সু চি এক বছর আগেও একটি অনুষ্ঠানে একই কথা বলেছিলেন । কিন্তু সঙ্কট সমাধনে কতটা সময় লাগতে পারে তা ষ্পস্ট করেননি সু চি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *