চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় একদিনেই ৫০ টি প্রকল্প উদ্বোধন করলেন ড.হাছান মাহমুদ

প্রকাশ: ২০১৮-১০-০৭ ১৩:২৫:৪৬ || আপডেট: ২০১৮-১০-০৭ ১৩:২৫:৪৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় এক দিনে ৫০ টি প্রকল্পের উদ্বোধন করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। অনেকেই হাছান মাহমুদের এটি নির্বাচনী প্রচারনা বলে মন্তব্য করেন।শনিবার (৬ অক্টোবর) বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিভিন্ন প্রকল্প উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য দেন এ সংসদ সদস্য। উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার ৪ টি ইউনিয়ন সরফভাটা, শিলক, কোদালা ও পদুয়ায় সৃথানীয় সরকার মন্ত্রনালয়, ত্রান-দূর্যোগ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত ৫৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন হয়। প্রকল্পের মধ্যে রয়েছে স্কুল-কলেজের একাডেমিক ভবন নির্মান, ব্রীজ,কালভার্ট, নতুন সড়ক ও ইউপি(ইউনিয়ন পরিষদ) ভবন।

সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সম্প্রসারিত উর্ধ্বমুখী ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন, এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন, কোদালা ইউপি ভবন উদ্বোধন শেষে বক্তব্য রাখেন হাছান মাহমুদ এমপি । এসময় ৪ ইউনিয়নের ১৭ টি পথসভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বলে জানান হাছান মাহমুদের ব্যক্তিগত সহকারি এমরুল করিম রাশেদ। সব পথ সভায় তিনি সরকার ও এলাকার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তাঁকে আগামী সংসদ নির্বাচনে ভোট দেয়ার আহবান জানান।

দুপুরে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন শেষে সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, “ গত ১০ বছরে রাঙ্গুনিয়ায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এলাকার মানুষের দাবির চেয়ে বেশি হয়েছে রাস্তাঘাট, অবকাঠামো। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *