চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় মাছের আড়তে অভিযান

প্রকাশ: ২০১৮-১০-০৭ ২২:২১:১১ || আপডেট: ২০১৮-১০-০৭ ২২:২১:১১

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়া মাছের আড়ত ও বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত । রোববার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী ও চন্দ্রঘোনা লিচু বাগান বাজারে অভিযান চালান ইউএনও ও নির্বাহী হাকিম মো. মাসুদুর রহমান।  তবে অভিযানে কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি।  ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ বিক্রয় ও মজুদ না করতে মাছ ব্যবসায়ীদের সর্তক করে দেন ইউএনও।  আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। নির্বাহী হাকিম মো. মাসুদুর রহমান বলেন, “  ৭ থেকে ২৮ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরন, পরিবহন, মজুদ ও বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে।  এই আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দন্ডও হতে পারে।  ২৮ অক্টোবর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *